হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ (অরিজিন) এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ পূণরায় নির্বাচিত হয়েছেন ।
গত রবিবার, ৯ নভেম্বর ২০২৫ দুপুর ২টায় নিউইয়র্কের অষ্ট্রিয়ার বার্গার কিং এ এক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৮) এ কমিটি গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ (অরিজিন) এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।সভায় সর্ব সম্মতিক্রমে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন, সহ-সভাপতি মোঃ নাসির, আলমগীর ভূঁইয়া, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, দেলওয়ার মানিক, জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি, মীর ডিনার হোসেন, একেএম ফায়জুল্লাহ বাদল, সরদার আল মামুন ও পংকজ রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, ফিরোজ আহমেদ কল্লোল, আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ পাপপু চৌধুরী। অন্যান্য পদের নাম পরে ঘোষণা করা হবে । সভায় কয়েক জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেনঃ কলামিস্ট এমএ সালাম, মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন, কলামিস্ট ড. প্রদীপ রজ্ঞন কর, এবিএম ওসমান গনি প্রমুখ ।
সভায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।বাংলাদেশে সাংবাদিক, লেখক ও কলামিস্টের উপর সরকারের নিয়ন্ত্রণ, নির্যাতন ও নিপীড়নের ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় ।শেষে দুপুরের খাবারের পর সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.