বাংলার আলো টিভি ডেস্কঃ
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নে বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ভবিষ্যতে আলাপ আলোচনাক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অধিবেশনে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম প্রশ্ন রেখে বলেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্বের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কোনও পরিকল্পনা আছে কিনা? না থাকলে কারণ কী?জবাবে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের ন্যায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনও সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.