শেখ নাসির উদ্দীন, খুলনাঃ
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ'র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মোঃ মইন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া, আলহাজ্ব মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মমিনুল ইসলাম নাসিব, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় ১৫ ডিসেম্বর খুলনার মাদানী নগর মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এর সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম শায়েখ চরমোনাইর আগমন উপলক্ষে মাহফিল সফল ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.