জামাল উদ্দীন, কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানে আশরাফুল হোসেন সজীব (৩৫)নামে এক যুবক আটক হয়েছে।এসময় উদ্ধার করা হয় ১টি দেশীয় অস্ত্র, ১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো দা, ৯ টি লিড স্পিন্টার, গান পাওডার এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি।
শুক্রবার ২৩ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এ যৌথ অভিযান চালানো হয়, সেনাবাহিনীর সূত্রে জানাগেছে, আটককৃত সজীব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন এবং তৈরির মতো অবৈধ কার্যকালাপে জড়িত সক্রিয় এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার নেতৃতে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়, আশরাফুল হোসেন সজীবের নামে পৃথক ৪টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদ দ্রব্যাদি চকরিয়া থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.