বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে ফিফা  বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আলোচনার মাধ্যমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের নাটোরের সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা কচুশাখের উপকারীতা কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক
ভিডিও নিউজ
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক [  ] বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ১.৫ কিলোমিটারে ৩ দুর্ঘটনায় আহত ৫০, ৬ লেনের দাবিতে মানববন্ধন
/ ১৯২ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন

 

মোরশেদুল আলম, চট্টগ্রাম

২৩ মে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু অংশে, মাত্র দেড় কিলোমিটার এলাকায় শুক্রবার দুপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রামু হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

 

 

 

প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বৃষ্টিতে পিচ্ছিল সড়কের কারণে রামুর জোয়ারিয়ানালা মুরাপাড়ায় হানিফ-সৌদিয়া বাস, গুচ্ছগ্রামে বাস-সিএনজি এবং রশিদনগরে সৌদিয়া-মারসা পরিবহনের সংঘর্ষ ঘটে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে আহতদের চিকিৎসা দেওয়ার পর যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত না থাকলেও প্রতিটি গাড়ির যাত্রীরা আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে নিজেদের মতো করে চলে গেছেন।

 

 

 

জোয়ারিয়ানালা থেকে পানিরছড়া পর্যন্ত এই সংক্ষিপ্ত এলাকায় একের পর এক দুর্ঘটনা উদ্বেগজনক।” নিরাপদ সড়কের জন্য দক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধকরণ, গতি নিয়ন্ত্রণ, ৬ লেন সম্প্রসারণ, সিট বেল্ট ব্যবহার, এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান স্থানীয় প্রতিনিধিরা ।

 

 

 

এদিকে, মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবিতে গত কয়েকদিনে রামুতে মানববন্ধন হয়েছে। স্থানীয়রা বলছেন, পর্যটনপ্রধান এ রুটে যানজট ও দুর্ঘটনা রোধে দ্রুত রাস্তা সম্প্রসারণ জরুরি। গত রোববার রামু বাইপাসে আয়োজিত মানববন্ধনে বক্তারা করেন, “সংকীর্ণ সড়ক প্রতিদিন প্রাণ কাড়ছে। ৬ লেনই একমাত্র সমাধান।”

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।