আবু ইউসুফ সোহাগ,
করিমগঞ্জ, কিশোরগঞ্জঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলে সভাপতি হিসাবে মাওলানা নুরুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে মাওলানা দীন ইসলাম নব নির্বাচিত হয়েছেন।
১৩ সেপ্টেম্বর ২৫ শনিবার দুপুর ২টায় করিমগঞ্জ উপজেলা মডেল মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোবারক হোসেন বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শাব্বির আহমদ রশিদ, সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা। তিনি বলেন "দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, সারা দেশের মত করিমগঞ্জ উপজেলায় ইসলাম এবং ইমান, আকিদা রক্ষায় কাজ করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাওলানা হিফজুর রহমান খান, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা। আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম সহ স্থানীয় ইমাম, খতীব বৃন্দ। কাউন্সিলে করিমগঞ্জ উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সভাপতি হিসাবে মাওলানা নুরুল আলম। সিনিয়র সহ সভাপতি মুফতী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতী দ্বীন ইসলাম। সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন, নব নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.