স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কর্নেলহাট শাখার আয়োজনে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় দুইদিনব্যাপী (২৫ ও ২৬ অক্টোবর ২০২৬) এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে এই কর্মসূচির উদ্বোধন হয়।
মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এই জনসচেতনতামূলক উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর বাহক এডিস মশা মূলত বাসাবাড়ির আশপাশের পরিত্যাক্ত জায়গায় জমে থাকা অপরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা প্লাস্টিকের পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে কড়া নজর রাখতে হবে। দিনের বেলায় ঘুমানোর সময়ও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এবং জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করার বিষয়েও সতর্ক করা হয়। মশা নিধন ও চারপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর (পাবলিক রিলেশন এন্ড কমিউকেশন) মুহাম্মদ সোহেল চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের লেকচারার সরওয়ার কামাল এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং ওমরগণি এম.ই.এস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার মুহাম্মদ আরিফুল ইসলাম।
এছাড়াও অতিথি হিসেবে অংশ নেন রাজনীতিবিদ, সমাজসেবক ও প্রবীণ শ্রমিক নেতা মো. শামসুল আলম, রাজনীতিবিদ, সমাজসেবক মো. কুতুবউদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ, সমাজসেবক মো. আলাউদ্দিন ও রাজনীতিবিদ, সমাজসেবক মো. সাহেদ পারভেজ; সাবেক কাস্টম্স কর্মকর্তা মো. আব্দুস সালাম, লুসেন্ট লায়ন কিন্ডারগার্টেন পরিচালক মো. আলাউদ্দিন চৌধুরী, সমাজসেবক মো. নাজিমউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সাফায়েত জামিল চৌধুরী, প্রত্যয় কোচিংয়ের পরিচালক সুজন দত্ত, উত্তর কাট্টলি জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল করিম জুয়েল, ১০ নং ওয়ার্ড উত্তর কাট্টলি সচিব মো. সাইদুল আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ।
আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কর্নেলহাট শাখার সভাপতি মো. তৌফিকুল চৌধুরী শুভ, সহ-সভাপতি আজিম উদ্দিন চৌধুরী রাকিব, সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হোসেন, এস এম রিফাত, ইয়াছিন আরাফাত, দিহান, শিহাব, রাফি, হাসান, জিসান ও জহিরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.