বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
বিশ্বকাপ ফুটবল ২০২৬, দেখে নিন কে কোন গ্রুপে ২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে ফিফা  বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আলোচনার মাধ্যমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের নাটোরের সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা কচুশাখের উপকারীতা কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার
ভিডিও নিউজ
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক [  ] বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
কালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ প্রার্থী মনোনয়ন পেতে মরিয়া
/ ২০৩ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন

 

 

দেলোয়ার হোসেন বাবলু, টঙ্গী, গাজীপুরঃ

গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন প্রাথী দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছে । ফলে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ । উপজেলা ও পৌর এলাকার ওয়ার্ড এবং গ্রামে পাড়ায় ও মহল্লায় নেতা -কর্মী -সমর্থকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে । এদের মধ্যে কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন । তাদের প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে কর্মীদের ভালবাসা পাওয়া ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের ।

 

 

বিএনপি মনোয়ন প্রত্যাশীরা ব্যস্ত সময় পার করছেন। নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচীর পাশাপাশি সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে নিজের প্রার্থীর পরিচিতি তুলে ধরছেন । দলীয় মনোনয়ন পেলে নানামুখী উন্নয়ন ও সেবা মূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন । মনোয়ন প্রত্যাশীদের কেহ একক ভাবে আবার অনেকেই জোটগত ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।

 

 

বিএনপি মনোয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনি সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মো. মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর কনিষ্ট পুত্র ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহীম, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে আজাদ ।

 

 

কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, গাজীপুর চন্দ্রা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বিশাল আকৃতির তোরণ সহ বিভিন্ন আঞ্চলিক সড়ক ও হাট -বাজার বিভিন্ন স্থাপনায় ব্যানার, ফেষ্টোন, পোষ্টার, রিক্সা ও যানবাহনে স্টিকারে চারিদিকে সয়লাব । এছাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে ।
প্রায় প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাষ্ট্র কাঠামে মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ, পথসভা ও উঠান বৈঠক সহ কর্মীদের নানা ভাবে উৎসাহ যোগাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।

 

 

বিভিন্ন এলাকায় ঘুরে নেতা কর্মীদের সাথে আলাপকালে তারা জানান ,বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় কালিয়াকৈরে অনেক নেতা- কর্মী মিথ্যা মামলায় জেল, জুলুম, হয়রানী ও নির্যাতনের শিকার হয়েও দলের আদর্শ থেকে বিচ্যুতি হয়নি আজ তাদের সঠিক মূল্যায়ন করা হচ্ছেনা । উপজেলা ও পৌর কমিটিতে ত্যাগি নেতা কর্মীরা পদ বঞ্চিত ।

 

 

অনেকেই আওয়ামীলীগের সময় আতাত করে বিভিন্ন সুবিধা ভোগ করেছে আজ তারাই বিএনপির আহবায়ক কমিটিতে স্থান পাচ্ছে । তৃর্নমূল ত্যাগি নেতা-কর্মীরা জানান, যে সকল নেতা আওয়ামী শাসনামলে দলের কান্ডারী হয়ে মিথ্যা মামলায় জেল, জুলুম, হয়রানী ও নির্যাতনের শিকার হয়ে কালিয়াকৈরে নেতৃত্ব দিয়েছেন তাকেই দলের মনোনয়ন দেয়ার জন্য । বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা বলেন, আমরা বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বহু মিথ্যা মামলা, জেল- জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে এখনো টিকে আছি। বর্তমানে দলের হাই কমান্ড সার্বিক বিবেচনা করে যাকে মনোনয়ন (ধানের শীষের প্রতীক) দিবেন, সেই সিদ্ধান্ত মেনে কাজ করবো।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।