বাংলার আলো টিভি ডেস্কঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের রাতেই মৃত্যু হয়েছে খালেকুজ্জামান ডিউট নামের এক ব্যক্তির। নববধূ লাভলী আক্তার (২১) স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। ফুলশয্যার ঘরেই কান্নাভেজা চোখে স্বামীর মরদেহের পাশে রাত কাটে তার।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের রাত ১২টার দিকে বর ঘরে ঢুকে পানি চেয়ে হঠাৎ মেঝেতে লুঠিয়ে পড়েন। পরে জানা যায়, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, "বাসর রাতেই স্ত্রী বিধবা” এমন হৃদয় বিদারক ঘটনা খুবই কম দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.