মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাহাট ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
সোমবার (১০ নভেম্বর) কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.