জুয়েল খন্দকার, কুমিল্লাঃ
কুমিল্লার সদর দক্ষিণে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশের চৌকস অফিসার অর্ণব বরুয়ার নেতৃত্বে, উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে সোলেমান (৩৫) নামে ওই যুবকের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে তাকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে এবং হোসনেয়ারা বেগমের সন্তান।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.