মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধাঃ
গাইবান্ধা সদরে সব থেকেও কিছুই নেই বৃদ্ধা লতিফুন্নেছার এমনকি মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। দিনের বেলা বাড়ি বাড়ি কাজ করে ক্ষুধা নিবারণ করতে পারলেও রাতে ঘুমান অন্যের বাড়িতে। স্বজন বলতে এক ছেলে আর এক মেয়ে
তারাও কোনো খোঁজ নেন না। দুজনেই বাস করেন শ্বশুর বাড়িতে। ভিটে মাটি স্বজন হারিয়ে এখন তিনি এক ছেলে এক মেয়ে থেকেও অসহায়।
অসহায় বৃদ্ধা লতিফুন্নেছার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কূপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে।
স্বামী নুরুল হকের তিন স্ত্রী, স্বামীর মৃত্যুর পর তিনি ২৭ শতক জমির স্বত্ববান হন। এরমধ্যে ৭ শতক জমিতে তার বাড়িঘর ছিল, কিন্তু সম্প্রতি সতীনের ছেলেমেয়েরা বৃদ্ধ লতিফুন্নেছাকে তাড়িয়ে দিয়েছে।
সব হারিয়ে তিনি এখন অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে সতীনের সন্তান ও নাতি আতাউর রহমান আলতা মিয়া এবং আবুল হোসেনসহ ৭ জনের নামে মামলাও হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.