মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে নিজ বাসায় শুয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৭ মে মঙ্গলবার রাত ২ টায় সাপের কামড়ের পর আনুমানিক রাত ৩টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। মৃত শিশু উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে রিফাত (৮)। পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ শুনেছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.