রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
জকিগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন জাতীয়তাবাদী দল বিএনপি জোটের সম্ভাব্য মন্ত্রীসভা চট্টগ্রামের রাউজানের এক গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত  সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়লেন বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়–আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১৩, জামায়াতে ইসলামী ৬৮, এনসিপি ৬, সতন্ত্র ৮ আসনে বিজয়ী  কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সালা উদ্দিন আহম্মেদ এর লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান লক্ষীপুর-৪ আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী তানিয়া রব এর পক্ষে ভোট চাইলেন কবি সাহানা সুলতানা নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীর ৯নং দেওটি ইউনিয়নের বাগপাচরা কেন্দ্রে ভোট গ্রহনের প্রস্তুতির কাজ চলছে
ভিডিও নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়–আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সালা উদ্দিন আহম্মেদ এর লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান লক্ষীপুর-৪ আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী তানিয়া রব এর পক্ষে ভোট চাইলেন কবি সাহানা সুলতানা ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির মিছিলে জনতার ঢল কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে নোয়াখালী-১ আসনের পরানপুরে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে দাঁড়িপাল্লার গণমিছিল অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরানপুর ও কাঁকড়াপাড়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ব্যারিস্টার মনির হোসেন (কাজল) নোয়াখালী-৩ আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানের এক গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত 
/ ২১ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসন থেকে পৃথকভাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই তিনজনই চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গ্রামটির নাম গহিরা। এক গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার লোকজনের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত হন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী এবং সাঈদ আল নোমান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসন থেকে। তিনজনই বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

 

 

গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম সম্পর্কে চাচা-ভাতিজা। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম। একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর।

 

 

গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা। তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার উত্তরে সাঈদ আল নোমানের বাড়ি। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে। বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দাদের একজন নুর উদ্দিন চৌধুরী। তিনি গহিরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। জানতে চাইলে তিনি বলেন, দেশের মধ্যে গহিরা একমাত্র গ্রাম যেখান থেকে এবারের নির্বাচনে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচিত সংসদ সদস্যরা নিজ সংসদীয় এলাকা ছাড়াও নিজেদের গ্রামের উন্নয়নে অবদান রাখবেন, বাসিন্দাদের সেটিই প্রত্যাশা।

 

 

বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গহিরা গ্রামের বাসিন্দা ছিলেন। পূর্ব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ও পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীর বাড়িও এই গ্রামে। তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাবা।

 

 

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী চৌধুরী মহিবুল হাসান, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়িও এই গহিরা গ্রামে।

 

 

রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, আমার পাশাপাশি নির্বাচিত আরও দুজন সংসদ সদস্যের বাড়িও এই এলাকায়। তারাও এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন। গ্রামের জন্য এটি খুবই সুসংবাদ।

 

 

প্রয়াত সালাউদ্দিন কাদের ও আবদুল্লাহ আল নোমানের কবর গহিরা গ্রামে। এলাকায় নিয়মিত যাতায়াত রয়েছে তাদের ছেলে হুম্মাম কাদের ও সাঈদ আল নোমানের। তারা দুজনই নিজ সংসদীয় আসনের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

 

গহিরা গ্রাম থেকে এবারের নির্বাচনে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টিকে এলাকার জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন গহিরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান মাহমুদ। তিনি বলেন, গ্রামের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি বাকি দুজনও অবদান রাখতে পারেন। এতে এলাকার লোকজন উপকৃত হবেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।