মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালীঃ
বাংলাদেশে ইসলামি চিন্তাধারার পুনর্জাগরণে অনন্য ভূমিকা রাখা মহান মনীষী, সমাজ সংস্কারক ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.) এর জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোলখালী ইউনিয়ন শাখা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, হাতপাখা প্রতীকের প্রার্থী, হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক।
সভায় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোশাররফ হোসেন কানু মাতুব্বর সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রাথী (গলাচিপা উপজেলা শাখা), গোলখালী ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাওলাদার মোহাম্মদ ইলিয়াস,
অনুষ্ঠান সঞ্চালনা করেন কে এম শাহিন মাহমুদ সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোয়ালখালী ইউনিয়ন শাখা ও
হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামি যুব আন্দোলন (গোলখালী ইউনিয়ন শাখা), ইসলামী যুব আন্দোলন ও বাংলাদেশ যুব আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ চরমোনাই পীর রহ. এর ইসলামী আন্দোলনের আদর্শিক ভিত্তি, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং রাজনৈতিক দর্শনের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, “চরমোনাই পীর সাহেব রহ. ছিলেন এ যুগের এক মুজাদ্দিদ, যিনি ইসলামের প্রকৃত শিক্ষা ও সমাজিক ন্যায়ের পক্ষে এক অবিচল সংগ্রামী নেতা ছিলেন। আজকের প্রজন্মের মাঝে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে হলে তাঁর আদর্শ অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও যুব সমাজসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.