এম এ রহমান বিপ্লব, সোনাইমুড়ীঃ
ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিজ বাড়িতে ২৬ মে ২০২৫ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম মাওলা, যিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। বিশেষ আলোচক হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, তিনিও ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা।
সভাপতির দায়িত্ব পালন করেন গোলাম মর্তুজা, যিনি ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের আরেকজন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মতবিনিময় সভায় বক্তারা সমাজে সেবামূলক কার্যক্রমে ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন তাদের কর্মকাণ্ড তুলে ধরেন । প্রতিষ্ঠাতা ও উপদেষ্টারা বলেছেন ভবিষ্যতে কাজের অংশ হিসাবে সোনাইমুড়ি ও চাটখিলের মাঝামাঝি জায়গায় একটা হসপিটাল করার পরিকল্পনা হাতে নিয়েছি । তারা বলেছেন চিকিৎসার অভাবে আর কেউ যেন মৃত্যুবরণ না করেন সেই লক্ষ্যে কাজ করছেন তারা। এবং অ্যাম্বুলেন্স সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তি সহজ হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাগণ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন। ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.