শাহাদাত হোসেন সোহাগ, নোয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, এলাকার যুব সমাজ কর্মী, বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মী সাইফুল ইসলাম (তুষার)।
তিনি ইতিমধ্যে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করছেন। সাইফুল ইসলাম (তুষার) একজন সুশিক্ষিত ব্যক্তি। তিনি ছাত্র জীবনে লেখাপড়া করাকালীন সময় থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা রেখেছেন। আর তাই চাটখিল পৌরসভা ছাত্রদলের সাবেক সন্মানিত সদস্য এবং চাটখিল পৌরসভা যুবদলের সন্মানিত সদস্য ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে বর্তমানে তিনি জড়িত রয়েছেন।
আসন্ন চাটখিল পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.