মোঃ শাহাদাত হোসেন সোহাগ, নোয়াখালী প্রতিনিধিঃ
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ডবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আসন্ন পৌরসভার নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শহিদ হোসেন গাজী ।
মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকত, শফিউর, সালামসহ আরো অনেকে।
ইকবাল হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষকে স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম এবং বিভিন্ন জাতীয় দিবস পালনে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে বাধা দিয়া আসছিল। তিনি বলেন,বিএনপি'র প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশের জনগণের প্রতিরোধের মুখে স্বৈরচারেরা পালিয়ে যেতে বাধ্য হয়।
মোঃ শহিদ হোসেন গাজী , গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় জনগণের সরকার। প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের আর্থ- সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য, আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন বলে মো শহিদ হোসেন গাজী হোসেন উল্লেখ করেন। মো শহিদ হোসেন গাজী কাউন্সিলর পদে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.