শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
ঢাকার উত্তরা থেকে প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ নারায়নগঞ্জের রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বাবা ছেলেসহ চারজনকে হত্যার ঘটনায়, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে র‍্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন চাটখিল পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান সাইফুল ইসলাম (তুষার)  সরকারের বদল হলেই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু হয়, কিন্তু কেন টাঙ্গাইলের সখিপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
ভিডিও নিউজ
ঢাকার উত্তরা থেকে প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ নারায়নগঞ্জের রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বাবা ছেলেসহ চারজনকে হত্যার ঘটনায়, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন টাঙ্গাইলের সখিপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পিআইওর বিরুদ্ধে উৎকোচ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ দিনাজপুরের কাহারোলের ভবানীপুরে কলার ভেলায় মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ একজন সফল মহিলা উদ্যোক্তার গল্প জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহাসিক লকমা রাজবাড়ী পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার
চিলমারীতে “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে
/ ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

 

হাবিবুর রহমান, চিলমারী, কুড়িগ্রামঃ “মানুষের জন্য, মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখে, “পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে, খাদ্য সহায়তা” পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন এর উদ্যেগে রমজান ফুড প্যাকেজ- ২০২৬ বিতরণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের আগেই সুবিধাভোগী পরিবার গুলো স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে উপস্থিত হয়ে, শৃঙ্খলাবদ্ধভাবে কার্যক্রমে অংশ গ্রহন করেন। সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সার্বিক ব্যবস্থাপনায় নির্বাচিত ১শ সুবিধাভোগী পরিবার গুলোর মাঝে (ছোলা বুট ১কেজি, সয়াবিন তেল ৫০০গ্রাম, মসুর ডাল ৫০০গ্রাম, খেজুর ৫০০গ্রাম, চিনি ৫০০গ্রাম) করে “রমজান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে। আয়োজক সংগঠন বলেন, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষ গুলো “ইফতার ও সেহরির সময়” ন্যূনতম কোন কষ্ট ছাড়াই খাদ্যের ব্যবস্থা করতে পারে। সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। নির্ধারিত তালিকা অনুযায়ী শুধুমাত্র উপস্থিত সুবিধাভোগীদের মাঝেই এই প্যাকেজ বিতরণ করা হয়েছে। যাতে করে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত ও রুনা বেগম, খোরশেদ আলম, সিফাত ইসলাম, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, মোসলেমা খাতুনসহ আরও অনেকে। সুবিধাভোগী সদস্যরা “ফুড প্যাকেজ” হাতে পেয়ে সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন। এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

 

সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।