মোঃ আল-আমিন,
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে স্বল্প মূল্যের সবজি বাজারের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা কৃষকদলের উদ্যোগে পুরানা পৈল বাজারে স্বল্প মূল্যের সবজি বাজারের উদ্বোধন করেন জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুদ উপস্থিত ছিলেন।
জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ বলেন, নিম্ন আয়ের মানুষ যাতে ন্যায্য মূল্যে সবজি কিনতে পারে এজন্য স্থাপন করা হয়েছে স্বল্প মূল্যের বাজার। এই বাজার আরও সম্প্রসারিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.