জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার।
জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টি ওইদিন জাতীয় কার্যালয়,ঢাকা জনতা ভবনে সূর্য উঠার পর হতে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে।বিকেল ৪ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
সিলেটে ১ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ যোহর হযরত শাহ জালাল রহঃ মাজার গোরস্থানে হযরত শাহজাল রহঃ ও এম এ জি ওসমানীর মাজার জিয়ারত,পুষ্পস্তবক অর্পন,দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হইবে।
জাতীয় জনতা পার্টির উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করার জন্য জাতীয় জনতা পার্টির সকল স্তরের নেতাকর্মী এবং দেশের সকল ওসমানী ভক্ত জনতাকে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন,জাতীয় জনতা পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট নুরুল ইসলাম খানের পূত্র, দলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খান ও আহবায়ক, প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হিরু।প্রয়োজনে মোবাঃ নং০১৭১১৯০৪৮৩৫/০১৯৭৯৩০৬৬০০।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.