কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মশার উপদ্রব কমাতে মশক নিধন কর্মসূচি পরিচালনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনজিরা শাখা।
শুক্রবার (২৮ আগস্ট) ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, গলি ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ সুমন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখার সভাপতি সোহরাফ হোসেন, সেক্রেটারি মুহাম্মদ জিয়া উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে ফগার মেশিন দিয়ে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, অলিগলি ও আশপাশের এলাকায় মশক নিধন করা হয়।
এ সময় মাস্টার মোহাম্মদ সুমন মিয়া বলেন, মশার উপদ্রব বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিজস্ব অর্থায়নে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি আমাদের কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি ।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় মশার উপদ্রব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
স্থানীয়রা নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.