মোঃ আবু সাইদ শওকত আলী,
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রফিজ-রাহেলা ও শের আলী ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল সোমবার বিকেলে উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় ম্যাচের উদ্বোধন হয়। খেলা শুরু হতেই দুই দলের মধ্যে দেখা যায় আক্রমণ-পাল্টা আক্রমণের দারুণ লড়াই। খেলার ১৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে রফিজ-রাহেলা ফাউন্ডেশন একাদশ এগিয়ে যায় ১-০ গোলে। তবে গোল শোধে মরিয়া হয়ে ওঠে শের আলী ফাউন্ডেশন একাদশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের ভেতর ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে শের আলী একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্রয়ে শেষ হলে ম্যাচের সিদ্ধান্ত যায় ট্রাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় শের আলী ফাউন্ডেশন একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া ও গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের চেয়ারম্যান জাহিদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.