টেকনাফ থেকে কামরুল ইসলামঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন অধ্যাপক নুর মোহাম্মদ আনোয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উনছিপ্রাং এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিদ্দিক। এছাড়া আলহাজ্ব মফিজুল আলম, হাজী মফিজ উদ্দিন, হাজী মফিজুর রহমানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অফিসের মাধ্যমে এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.