আকতারুল হক, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অফিসার ইনচার্জ জনাব মোঃ আরসেদুল হক জানান ইতি মধ্যে আমরা মাদক সম্পর্কৃত সকল বিষয়ে জিরো টলারেন্স নীতির সিদ্ধান্ত নিয়েছি। তাই যে কোনো ধরনের মাদক ব্যবসা ও ক্যাসিনো এবং খারাপ কাজে জড়িত সকলকে বারবার ভালো করতে বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠান এর মাধ্যমে জানিয়েছি। তারই ধারাবাহিকতায় রাণীশংকৈল উপজেলার অফিসার ইনচার্জ জনাব আরসেদুল হকের নেতৃত্বে এস আই আশরাফুল সহ আরও অনেকের সহায়তায় এবং এলাকায় বাসীর তত্ত্বাবধানে রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলিগাঁও নয়া বন্দর চড়োল বাজারে ফজর আলী ও সাজেরুল নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
মামলা নং ১২ ১৫/১১/২৫ ইং ধারা ৩৬(১) সারনির ১০(ক) ৩৮/৪১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী রুজু করা হয়েছে বলে জানিয়েছেন। কর্তব্যরত পুলিশ অফিসার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.