ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ

বাংলার আলো টিভি ডেস্কঃ
আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপণে এই নিয়োগের ঘোষণা দেয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) মোতাবেক নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এছাড়াও জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তাঁরা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে।
ইয়াসিন ফেরদৌস মুরাদ সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদ ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদল।
আপনার মতামত লিখুন :
মন্তব্য করুন
More News Of This Category



