বাংলার আল টিভি ডেস্কঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। দ্বিতীয় অবস্থানে থাকা মুরসালিন নোমানীর চেয়ে দ্বিগুণ ভোটে নির্বাচিত হন তিনি। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।
এছাড়া যারা নির্বাচিত হলেনঃ সহ-সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, ও তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।
এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.