
মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁঃ
নওগাঁর মান্দা উপজেলার বড় বেলালদহ গ্রামের কিশোর মোঃ মোজাহিদুল ইসলাম (১৪) (হেফজ বিভাগের ছাত্র) মাদ্রাসায় যাওয়ার পথিমধ্যে নিখোঁজ হয়েছেন।
তিনি গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেনি। মোজাহিদ পলাশবাড়ী, ধামইরহাটে অবস্থিত মাওলানা গিয়াস উদ্দিন দারুল উলুম ক্বওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত দিনে মাদ্রাসায় না পৌঁছায় খোঁজ নেওয়া হলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় যে, মোজাহিদ মাদ্রাসায় আসেনি।
নিখুজের ১০ দিন পরেও তাঁর কোনো সন্ধান মেলেনি। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি যদি মোজাহিদের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭১৯৭৪৩৬৪৩ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯৭১, তারিখঃ ২১/১০/২০২৫) করা হয়েছে।



