মো. রাসেল শেখ, নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী জাহাজে চাকরি করেন। একমাত্র সন্তানকে নিয়ে তিনি নিজ বাড়িতে ছিলেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাড়িতে একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগী বুধবার (৩ ডিসেম্বর) নিজেই বাদী হয়ে নড়াগাতী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মামলা দায়েরের পর দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.