হুমায়ন আকাশ, বাংলা টাইমস-ই
যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক ছাত্রনেতা ও ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের জাতীয়তাবাদী শক্তির ভূমিকা, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং দেশের সামগ্রীক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে পারস্পরিক মতবিনিময় করা হয়। সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মনির হোসেন কাজল যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকে তাদের সাংগঠনিক কার্যক্রমের জন্য শুভেচ্ছা জানান এবং দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের অবদানের দিকগুলো তুলে ধরেন।
শুভেচ্ছা বিনিময়কালে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দেশে জাতীয়তাবাদী চিন্তাধারা লালনকারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এবং আন্তরিক অভ্যর্থনার জন্য ধন্যবাদ প্রকাশ করেন। ব্যারিস্টার মনির হোসেন কাজল ঢাকা সিটি কলেজের ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ছিলেন । নোয়াখালী জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দলের বিভিন্ন সময় বিভিন্ন পদের দায়িত্ব পালন করেন। উক্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.