আল আমিন হাওলাদার, নেত্রকোনাঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের আলোচিত নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মীকেও আটক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
জানা গেছে, ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের কন্যা।
রাজনৈতিক সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন ঝুমা। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও ক্রয় করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.