বেলাল হোসেন কামাল, ব্যুরো চীপ, নোয়াখালীঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের শীতার্থ ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) উপজেলার মুছাপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আবু তৈয়ব, শফি উল্যাহ কাজল, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন কাজল, সাংবাদিক এহসানুল আলম খসরু, শরফুদ্দিন শাহীন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.