হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের দক্ষিণ পাশে খাল থেকে চাটখিল থানা পুলিশ আরিফ হোসেন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। সে পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের পাটোয়ারীর বাড়ির জামাল হোসেন এর ছেলে।
গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন খালের পানিতে লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আরিফ হোসেন এর বাবা জামাল হোসেন জানান, তার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিলো। গত তিনদিন থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.