বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালী চাটখিলে নিজের পিকাপের নিচে চাপা পড়ে এক চালকের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের বারাই বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে। নিহত রবিউল ইসলাম (২৫) ছয়ানী টবগা (ছাড়া মােল্লা) বাড়ির লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, রবিউল ইসলাম মঙ্গলবার দুপুরে বারাই বাড়ি ব্রিজ সংলগ্ন স্থানে নিজের পিক আপ গাড়িটি চালু রেখে নিচে নেমে আসে। এর কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকা পিক আপটি ব্রিজ থেকে নিচের দিকে নামতে দেখে রবিউল গাড়ির সামনে গিয়ে ধাক্কা দিয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুবল পাল তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.