বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিলে প্রতিবেশীর মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে। নিহত অঞ্জনা রানী (৩৫) ছয়ানী টবগা গোপাল বাড়ির ছোট্টু চন্দ্র ঘোষের স্ত্রী ও তাদের ছেলে রাহুল চন্দ্র (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে প্রতিবেশীদের মোটরের লাইনে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাহুল। ছেলে কে বাঁচাতে গিয়ে মা অঞ্জনা রানীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং এই ব্যাপারে চাটখিল থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.