বাংলার আলো টিভি ডেস্কঃ
ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল ঘোষনা ও বাস্তবায়ন, মূলবেতন ন্যূনতম ৩৫ হাজার টাকা নির্ধারণ, গ্রেড সংখ্যা হ্রাস করে বৈষম্য দূরীকরণ, ব্লক পোস্ট বাতিল করে শতভাগ পদোন্নতি নিশ্চিত করণ এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূণ্যবহালের দাবিতে মানববন্ধন করেছে চাটখিলের ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার সরকারি কর্মচারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন শেষে, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসের (ইই.স.ক) মোঃ রফিক উল্লাহ, প্রকৌশল অফিসের মোঃ আব্দুল হাই, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সাইফুদ্দিন প্রমুখ।
বক্তারা ২০২৫ সনের ডিসেম্বরের মধ্যে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.