হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
ফুটবল প্রেমীদের প্রাণের স্পন্দন বিভিন্ন ফুটবল ক্লাব। তাদের মধ্যে অন্যতম হচ্ছে জনপ্রিয় ফুটবল ক্লাব।
বৃহস্পতিবার রাতে চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব সুন্দরপুর এলাকায় আনন্দঘন পরিবেশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর সঞ্চালনায় জার্সি বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও আগামী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়রপ্রার্থী আহসানুল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বিকে হানিফ।
চাটখিল মেডিনোভা হাসপাতালের পরিচালক চেয়ারম্যান নুরুল ইসলাম নয়ন, চাটখিল পপুলার হসপিটালের পরিচালক জাকির হোসেন,
চাটখিল পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, চাটখিল পৌরসভা যুবদল সদস্য সচিব প্রার্থী রাইহান মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহছানুল হক মাসুদ তিনি বলেন
খেলা কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, বন্ধুত্ব, চাটখিলের মাটিতে ফুটবল আমাদের ঐক্যের বড় নিদর্শন। এই ধরনের আয়োজন তরুণদের মানসিক শক্তি যোগায় এবং সুস্থ্য সংস্কৃতিতে সম্পৃক্ত রাখে।

নতুন জার্সি হাতে পেয়ে খেলোয়াড়দের মাঝে ছিল উচ্ছ্বাস আর উদ্দীপনা। তারা জানান, এই নতুন জার্সি তাদের জন্য শুধু পোশাক নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক। চাটখিল পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে,তরুণদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক এবং গঠনমূলক কাজে সম্পৃক্ত রাখা।
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের দুই সংগঠক ফয়েজ আহমেদ এবং রাইহান মাহমুদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.