বাংলার আলো টিভি ডেস্কঃ
আজ (সোমবার) সকালে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাক্কা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান রাতে এলাকার সবার সাথে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষ করে বাড়িতে যাওয়ার পর কোনো একটি বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে সেনবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পারিবারিক কলহের ঘটনা রয়েছে এছাড়া অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.