ঢাকাঃ নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল সংলগ্ন সার্ক ফোয়ারা মোড়ে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনভেয়র গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সাবেক সহসভাপতি এবং বর্তমান সভাপতি পদপ্রার্থী ড. কবির আহমেদ মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ক্লাবের পরিচালক জনাব সালাউদ্দিন, সেলিম চৌধুরী (এসি সেলিম), সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ক্লাব সদস্য অ্যাডভোকেট কাওসার আলমসহ নোয়াখালী ক্লাব এবং নোয়াখালী জেলা সমিতির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে বলেন, _জনসংখ্যা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা, আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনা এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিকসেবার সুযোগ সম্প্রসারণের বিবেচনায় নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তাঁদের মতে, নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠিত হলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা সহজতর করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।_
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.