বাংলার আলো টিভি স্পোর্টস ডেস্কঃ
আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচের ৭২তম মিনিটে দলের একমাত্র ও জয়সূচক গোলটি করেন মাতেও সিলভেত্তি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে আর্জেন্টিনার কিছু শট গোলমুখে না গেলেও বিরতির পর তারা আরও সংগঠিত হয়ে ওঠে। অবশেষে সিলভেত্তির নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা।
অন্যদিকে কলম্বিয়া ম্যাচে কিছুটা এগিয়ে ছিল বল দখলে ৫৪ শতাংশ পজেশন ধরে রেখে তৈরি করে কয়েকটি সুযোগ। তবে আর্জেন্টিনা ছিল আরও কার্যকর, তাদের ১৪টি শটের মধ্যে ৫টি ছিল অন টার্গেটে, যেখানে কলম্বিয়ার ১৩টি শটের মধ্যে অন টার্গেটে ছিল ৪টি।
৭৯তম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়া। ডিফেন্ডার ঝন আলেকজান্ডার রেনতেরিয়া আরিয়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে শেষ ১০ মিনিটে ১০ জন নিয়ে লড়তে হয় দলটিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা।
পুরো ম্যাচে আর্জেন্টিনার পাসের সঠিকতা ছিল ৭৬ শতাংশ, কলম্বিয়ার ৭৯ শতাংশ। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল নিখুঁত, যা তাদের জয় নিশ্চিত করে দেয়।
ফাইনালে আগামী ২০ অক্টোবর ভোর ৫টায় মরক্কোর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।দিনের অন্য সেমিফাইনালে মরক্কো দারুণ নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
এখন সবাই অপেক্ষায় সপ্তমবারের মতো অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ শিরোপা কি ফিরবে আর্জেন্টিনায়, নাকি মরক্কোয় রচিত হবে নতুন ইতিহাস ?
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.