কৌশিক চৌধুরী, হিলিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,০৪,০০০/- (দুই লক্ষ চার হাজার) টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ০৮ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ বড়গ্রাম বিওপি’র একটি বিশেষ চৌকস দল এই মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে। দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২,৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
২৯ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং চোরাচালান বন্ধে ভবিষ্যতে এই ধরনের কঠোর অভিযান ও আসামী গ্রেপ্তারের কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
কৌশিক চৌধুরী, হিলিঃ ০১৭৭৭৪০২৫০৯
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.