রাসেল আহম্মেদ, শিবগঞ্জ, বগুড়াঃ
৪মার্চ ২০২৬ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় লাচ্ছা সেমাই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। অভিযানকালে মোকামতলা গোডাউন রোডস্থ মেসার্স শাহী ট্রেডার্স (প্রোঃ মোঃ শাহী সানোয়ার শাহীন) সহ কয়েকটি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উৎপাদনস্থলে স্বাস্থ্যবিধি না মানা, অপরিচ্ছন্ন সরঞ্জাম ব্যবহার এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাব লক্ষ্য করা হয়। এছাড়া, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগও উঠে আসে। এসব অনিয়মের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কারখানাগুলোকে কঠোরভাবে সতর্ক করে জানায়, ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ ছাড়া কোনো ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.