মোঃ নুর আলম সিদ্দীক, ঠাকুরগাঁও।
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঠাকুরগাঁও শহর শাখার সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে।
সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হাসান এবং সাথীদের পরামর্শক্রমে শাখা সেক্রেটারি হিসেবে মো. নূর আলম মনোনীত হয়েছেন।
১৩ জানুয়ারি ঠাকুরগাঁও শহর শাখার সাথীদের অংশগ্রহণে এক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করা হলে সর্বাধিক ভোটপ্রাপ্ত হিসেবে মো. মাহমুদুল হাসানকে সভাপতি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। এরপর সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. মাহমুদুল হাসান, শাখা সেক্রেটারি হিসেবে মো. নূর আলমকে মনোনীত করেন।
সমাবেশের শেষ পর্বে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.