মোহাম্মদ সাদেকুল ইসলাম, বাক্ষনবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলোঃ নরসিংদীর রায়পুরার রামনগর হাটি গ্রামের আতাউর রহমানের ছেলে ইসহাক হাছান ও শিবপুর থানার চক্রধা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে সুমন মিয়া।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। তল্লাশিকালে গাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান বিদেশি বিয়ার এবং ৬ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.