মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) এবং নীলা (২২)।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ জানান, ওই দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.