আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। সোমবার (৪ নভেম্বর ২০২৫) রাত ১০টার দিকে কোতোয়ালী থানার চুরখাই পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই এলাকায় ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে র্যাবের একটি বিশেষ দল চুরখাই পূর্বপাড়া গ্রামের জনৈক আশিকের বসতবাড়ির পাশে একটি টিনশেড ঘরে অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ
১। মোঃ ফকরুল ইসলাম (৩০)
২। মোঃ জসিম উদ্দিন (৩৩)
৩। মোঃ আশিক (২৪)
(তিনজনই কোতোয়ালী থানার বাসিন্দা)
অভিযানে একটি রামদা, একটি স্টিল সুইচ গিয়ার চাকু, ২৯০ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৩০০ টাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.