মকবুল হোসেন, ময়মনসিংহঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ৩ জুন মঙ্গলবার কোতোয়ালী মডেল থানাধীন ১৫ নং জেসি গুহ রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে, MOHAMMAD MOTORS নামীয় দোকানের সামনে থেকে Mcdowells Blended whisky ১২ বোতল ও Ac Black ১২ বোতল ভারতীয় মদ এবং মাদক ব্যবসা কাজে ব্যবহৃত ১টি মোবাইলসহ মোঃ আব্দুর রহিম (২১), পিতা- হাবিবুর রহমান, মাতা- মোছাঃ রেসিনা আক্তার, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা কে গ্রেফতার করা হয়। অতঃপর কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.