মকবুল হোসেন, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিপিএসসি র্যাব-১৪ কোম্পানির একটি আভিযানিক দল ১৮ জুন ২০২৫ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিট ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন দর্শা সাকিনস্থ ধোরাউড়া টু তারাকান্দা পাকা সড়কের পূর্ব পার্শ্বে জনৈক রেজাউল করিম এর পরিত্যক্ত দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১। রবিউল হাসান লেলিন (২৫), পিতা-মোঃ সাইফুল ইসলাম, ২। মোঃ শামিম হাসান (২৭), পিতা-মোঃ হুকুম আলী, উভয় সাং-দর্শা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে ৪৭ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৪,৭০,০০০/- (চার লক্ষ সত্তর) হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় মামলা দায়ের ও আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.