বাংলার আলো টিভি ডেস্কঃ
যশোর সদর উপজেলার পুলেরহাটস্থ আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে পদদলিত হয়ে ১১ জন আহত হয়েছে।
গতকাল ০৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৫ টায় যশোর জেলার সদর উপজেলার কোতয়ালী থানাধীন পুলেরহাটস্থ আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ০৩ দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের তৃতীয় ও শেষ দিনে মাহফিলে আলোচনা শুনতে এসে পদদলিত হয়ে মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪) অসুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তারা সকলেই মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী কর্তৃক ইসলামী আলোচনা শুনতে এসেছিলেন। মেইন গেটে তালা দেওয়া থাকায় তারা সকলে সেখানে অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে পিছনে থাকা ব্যক্তিরা সামনে আসতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয় এবং হঠাৎ সেখানে পিছন থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় পেছন থেকে ধাক্কায় সমানে দাঁড়িয়ে উপরিউক্ত ব্যক্তিরা পড়ে গিয়ে পদদলিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাকিরুল ইসলাম জানান, আহতরা সকলেই পদদলিত হয়ে কমবেশি আহত হয়েছেন। তাদের মহিলা ও পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সকলেই আশঙ্কামুক্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.