মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছের গুড়ির চাপায় রায়হান মোল্লা (২১) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। সে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে। শনিবার বিকাল ৫টার সময় বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশ্মশানের সামনে নসিমন থেকে গাছের গুড়ি নামানোর সময় এ ঘটনাটি ঘটে।
রায়হানের চাচা রবিউল ইসলাম বলেন, বোয়ালমারী থেকে চাচা-ভাতিজা দুটি নসিমন ভর্তি গাছের গুড়ি নিয়ে বালিয়াকান্দি মহাশ্মশানের সামনে আসে। সেখানে গাছের গুড়ি নামাতে গিয়ে দড়ি খোলার সাথে সাথে তার বুকের উপর গুড়ি পড়ে। লোকজনের সহায়তার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. প্রতাপ মন্ডল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
Copyright © 2026 banglaralotv. All rights reserved.